আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:৩০:৪৯ পূর্বাহ্ন
বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
ডেট্রয়েট, ৪ আগস্ট : শহরের পূর্ব দিকে একটি গাড়ির ধাক্কায় দুই বছর বয়সী এক শিশুকন্যা প্রাণ হারিয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে ম্যাকডুগাল ও ভিক্টোরিয়া অ্যাভিনিউ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের ক্যাপ্টেন ডেরিক গ্রিফিন বলেন, বিকেল ৫টা ৩৪ মিনিটে ১১ নম্বর প্রিসিঙ্কটের কর্মকর্তারা খবর পান যে একটি শিশু গাড়িচাপায় আহত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিশুটি তার ভাইবোনের কোলে ছিল। হঠাৎ রাস্তায় নেমে পড়ে সে, ঠিক তখনই তার বাবা গাড়ি চালিয়ে বের হচ্ছিলেন। গাড়ির গতি কতটা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। "এই মুহূর্তে ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে," বলেন ক্যাপ্টেন গ্রিফিন। "আমরা একে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছি।"
ডেট্রয়েট পুলিশের মারাত্মক দুর্ঘটনা স্কোয়াড এবং শিশু নির্যাতন ইউনিট এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। “শিশুরা আমাদের শহরের সবচেয়ে মূল্যবান নাগরিক,” বলেন গ্রিফিন। “এটি শুধু পরিবার নয়, গোটা সম্প্রদায়ের জন্য এক গভীর ট্র্যাজেডি। আমাদের হৃদয় ও সমবেদনা তাদের সঙ্গেই রয়েছে।”
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত