আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত
সন্দেহভাজন এখনও অধরা

মিশিগানে কিশোরীদের সামনে নিজেকে উন্মুক্ত করল এক ব্যক্তি

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০১:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০১:৫১:৫১ পূর্বাহ্ন
মিশিগানে কিশোরীদের সামনে নিজেকে উন্মুক্ত করল এক ব্যক্তি
ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিসের গোয়েন্দারা এই ব্যক্তিকে খুঁজছেন, যিনি গত ২৯ জুন রচেস্টার হিলসে একদল মেয়ের সামনে নিজেকে উন্মুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে/Oakland County Sheriff’s Office 

রচেস্টার হিলস,  ৫ আগস্ট : রচেস্টার হিলস এলাকায় শেক শ্যাক ও বার্নস অ্যান্ড নোবেল বুকস্টোরের সামনে দুটি স্থানে এক ব্যক্তির অশালীন আচরণে চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকজন অল্পবয়সী মেয়ের অভিযোগ, ওই ব্যক্তি প্রথমে তার শার্ট তুলে এবং পরে যৌনাঙ্গ উন্মুক্ত করে ভয়ানক আচরণ করে।
সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ, কারণ তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে আজ মঙ্গলবার মামলাটি ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের অফিসে হস্তান্তর করা হতে পারে বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার, সন্দেহভাজনকে শনাক্ত করার জন্য কর্তৃপক্ষ জনসাধারণের কাছে সহযোগিতা চায় এবং নজরদারি ক্যামেরা থেকে সংগৃহীত ছবি ও ভিডিও প্রকাশ করে। এরপর গোয়েন্দারা একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড এক বিবৃতিতে বলেন, “বারবার অল্পবয়সী কিশোরীদের লক্ষ্য করে নিজেকে উন্মুক্ত করা শুধু জঘন্যই নয়, এটি একটি গুরুতর অপরাধ। ইতিহাস সাক্ষ্য দেয় যে এ ধরনের আচরণ যৌন সহিংসতা সহ আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। এখনই হস্তক্ষেপ করার সময়, যাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই থামানো যায়।”
পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো ঘটেছে গত ২৯ জুন, বিকেল ৪টার কিছু আগে—প্রথমটি ৬৬ অ্যাডামস রোডে অবস্থিত শেক শ্যাক রেস্টুরেন্টের বাইরে এবং দ্বিতীয়টি ২০০ অ্যাডামস রোডে বার্নস অ্যান্ড নোবেল বুকস্টোরের কাছে।
প্রথম ঘটনায়, শেক শ্যাকে বসে থাকা কয়েকজন কিশোরী জানায়, এক ব্যক্তি হেঁটে এসে তার শার্ট তুলেছিলেন এবং তার প্যান্টের জিপার খোলা ছিল—সে তার যৌনাঙ্গ উন্মুক্ত করে। কয়েক মিনিট পরে তারা ওই ব্যক্তিকে বার্নস অ্যান্ড নোবেলের সামনে আবার দেখতে পায়, যেখানে সেও একইভাবে আচরণ করে।
মেয়েরা উচ্চস্বরে চিৎকার করলে লোকটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের কিছু প্রাপ্তবয়স্ক এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, তারা ঠিক আছে কি না।
সন্দেহভাজন ব্যক্তি পার্কিং লট এবং কাছাকাছি একটি খোলা ফুড কোর্টের ভেতর দিয়ে পালিয়ে যায়। গোয়েন্দাদের ধারণা, আগের দিন অবার্ন হিলসে ঘটে যাওয়া একই ধরনের এক ঘটনার সঙ্গেও এই ব্যক্তি জড়িত থাকতে পারে। এই ব্যক্তি বা ঘটনার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিসে (248) 858-4950 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ

কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ