আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

পেনসিলভানিয়া থেকে মেয়েকে অপহরণ : ডিয়ারবর্নের এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১২:০৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১২:০৭:২৮ পূর্বাহ্ন
পেনসিলভানিয়া থেকে মেয়েকে অপহরণ : ডিয়ারবর্নের এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ
জাফর আলমারেজ/Millcreek Township Police

ডেট্রয়েট, ৬ আগস্ট : পেনসিলভানিয়ার মিলক্রিক টাউনশিপ থেকে ৭ বছর বয়সী কন্যা সন্তানকে অপহরণের অভিযোগে ডিয়ারবর্নের বাসিন্দা ৩৯ বছর বয়সী জাফর আলমারেজকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, শিশু হেফাজতে হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদী হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে।
মিলক্রিক টাউনশিপ পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার রাত ৯টা ৫০ মিনিটে আলমারেজ তার কন্যাকে প্রাক্তন স্ত্রীর বাড়ি থেকে নিয়ে যান, যখন মেয়েটির মা কর্মস্থলে ছিলেন। অপহরণকৃত মেয়েটি তার জৈবিক কন্যা এবং সে তার সাবেক স্ত্রীর সঙ্গে থাকতো।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় আলমারেজ মিশিগানের রেজিস্ট্রেশন নম্বর ০৫০জি৯৯৪ সম্বলিত একটি কালো রঙের চার দরজার জিপ র্যাংলার চালাচ্ছিলেন। সন্দেহ করা হচ্ছে তিনি অপহরণের পর মিশিগানে ফেরত আসার চেষ্টা করছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অপহরণের পর আলমারেজ তার প্রাক্তন স্ত্রীকে একটি হুমকিমূলক টেক্সট বার্তা পাঠান যেখানে তিনি লেখেন: “তুমি যদি পুলিশের কাছে যাও, তাহলে তাদের তোমাদের হাড় খুঁজে বের করতে হবে।”
এই হুমকির পরপরই তিনি তার মোবাইল ফোনটি বন্ধ করে দেন। পুলিশ জানিয়েছে, আলমারেজের বিরুদ্ধে ইতোমধ্যেই একটি সুরক্ষা আদেশ জারি ছিল যা তাকে তার প্রাক্তন স্ত্রী এবং মেয়ের কাছাকাছি যেতে নিষিদ্ধ করেছিল।
মিলক্রিক টাউনশিপ পুলিশের ডিটেকটিভ অ্যাডাম হার্ডনার মঙ্গলবার The Detroit News-কে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, আলমারেজকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
যে কেউ যদি জাফর আলমারেজের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বা ৯১১ নম্বরে তাৎক্ষণিক যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা