আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায়  ৩ জন নিহত

স্বপ্নের পথে ঝরলো স্নেহার জীবন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৪:১৩ পূর্বাহ্ন
স্বপ্নের পথে ঝরলো স্নেহার জীবন
সুনামগঞ্জ, ৭ আগস্ট : জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের তরুণী স্নেহা চক্রবর্তীর জীবন ছিল স্বপ্ন ও আশার আলোয় ভরা। সিলেটের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি কেবল শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। কিন্তু একটি নির্মম সড়ক দুর্ঘটনা তাকে স্বপ্নপূরণের আগেই শূন্যে ফেলে দিলো।
স্নেহা চক্রবর্তী সহ তিন জনের প্রাণহানির এই ভয়াবহ ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। আহত হয়েছেন আরও দুই জন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আফসানা জাহান খুশি (১৮), স্নেহা চক্রবর্তী (১৭) ও শফিকুল ইসলাম (৫৫)। আহতদের মধ্যে ঐশী রানী পাল (১৮) এবং অটোরিকশার চালক রসিদ মিয়া (৪৫) রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরে যাত্রী নিয়ে আসা অটোরিকশাটি সিলেটগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে তা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া জানান, “দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং পালিয়ে যাওয়া চালক ও সহকারীকে ধরার চেষ্টা চলছে।”
এ দুর্ঘটনা পুরো সুনামগঞ্জবাসীকে শোকস্তব্ধ করে দিয়েছে এবং একটি গুরুত্ববহ বার্তা দিচ্ছে সড়ক নিরাপত্তার প্রতি সবাইকে আরও বেশি মনোযোগী হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ