আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

টরন্টো দুর্ঘটনার জেরে ডেল্টার বিরুদ্ধে ৭৫ মিলিয়ন ডলারের মামলা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৭:০৬ পূর্বাহ্ন
টরন্টো দুর্ঘটনার জেরে ডেল্টার বিরুদ্ধে ৭৫ মিলিয়ন ডলারের মামলা
প্রতীকী ছবি/Delta Air Lines Facebook Page

ডেট্রয়েট, ৭ আগস্ট : একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর  ভেনেসা মাইলস নামে ডেট্রয়েটের একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ডেল্টা এয়ার লাইনস ও তার সহযোগী প্রতিষ্ঠান এন্ডেভার এয়ারের বিরুদ্ধে ৭৫ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন। মামলাটি দায়ের করা হয়েছে মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে, মাইক মোর্স ল ফার্মের মাধ্যমে।
মামলায় মাইলস দাবি করেছেন, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মিনিয়াপোলিস থেকে টরন্টোগামী ফ্লাইট ৪৮১৯-এ যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন, পরবর্তী কর্মস্থলে যোগদানের প্রস্তুতি হিসেবে। কিন্তু টরন্টোতে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। মাইলস অজ্ঞান হয়ে পড়েন এবং জ্ঞান ফেরার পর দেখেন, তিনি ধোঁয়ায় আচ্ছন্ন একটি উল্টে থাকা বিমানে, সিটবেল্ট থেকে উল্টে ঝুলছেন এবং শরীর জেট ফুয়েলে ভিজে গেছে।
আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, মাইলস সিটবেল্ট খুলে পড়ে যান উল্টে থাকা বিমানের সিলিংয়ে। নিজে থেকেই বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে তিনি আরও আহত হন। তিনি অভিযোগ করেন, জরুরি স্লাইড ব্যবহার উপযোগী না থাকায় তাকে প্রায় ছয় থেকে সাত ফুট উপর থেকে মাটিতে লাফিয়ে পড়তে হয়। বিমান থেকে নামার মাত্র দুই মিনিট পরেই বিস্ফোরণ ঘটে।
মাইলস আরও বলেন, তাকে হাসপাতালে নেওয়ার পূর্বে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় কনকনে ঠাণ্ডায় ১৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে, যা তাঁর শারীরিক ও মানসিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে।
মামলায় তিনি অভিযোগ এনেছেন, বিমান সংস্থাগুলি জেনেশুনে অনভিজ্ঞ ও অপর্যাপ্ত প্রশিক্ষিত পাইলটের হাতে ফ্লাইট পরিচালনার দায়িত্ব দিয়েছে। জরুরি স্থানান্তর সরঞ্জাম অকেজো ছিল, বিমানটির ল্যান্ডিং গিয়ার ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি, বিমানের নিরাপত্তাব্যবস্থা ও প্রটোকলে চরম অবহেলা ছিল।
তিনি জানিয়েছেন, তার মস্তিষ্ক, পিঠ, কাঁধ ও হাঁটুতে গুরুতর ও স্থায়ী আঘাত লেগেছে, বিষাক্ত ধোঁয়া ও জ্বালানির সংস্পর্শে এসে ফুসফুসে প্রভাব পড়েছে, এবং দুর্ঘটনার মানসিক অভিঘাতে তিনি পিটিএসডি, উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগছেন।
ডেল্টা এয়ার লাইন্স এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় জড়িত পাইলট ও সহ-পাইলট দু’জনই FAA-প্রত্যয়িত এবং তাদের প্রশিক্ষণ ও যোগ্যতা নিয়ে যেসব দাবি করা হয়েছে, তা মিথ্যা। ক্যাপ্টেন ২০০৭ সাল থেকে সক্রিয় দায়িত্বে থাকা পাইলট, প্রশিক্ষণ ও সুরক্ষার দায়িত্ব পালন করেছেন।
প্রথম অফিসার  ২০২৪ সালের জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত ও এপ্রিলেই প্রশিক্ষণ সম্পন্ন করেন। FAA নির্ধারিত অভিজ্ঞতা অতিক্রম করেছেন।
ডেল্টা জানায়, “এই মুহূর্তে আমরা আরও মন্তব্য করতে পারছি না, কারণ এটি বিচারাধীন মামলা এবং কানাডিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্ত চলমান রয়েছে।”
ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি অত্যন্ত জোরে অবতরণ করে, যার ফলে ডান ডানাটি ছিঁড়ে যায় এবং বিমানটি আগুনে পুড়ে রানওয়ে থেকে পিছলে উল্টে যায়। বিমানে থাকা প্রায় ৮০ জন যাত্রীর মধ্যে ২১ জন আহত হন। ঘটনার কয়েকদিন পর ডেল্টা এয়ার লাইন্স প্রতিটি যাত্রীকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণের প্রস্তাব দেয়।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন