আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিবারিক ডে ট্রিপ

বৃটেনে গ্রীষ্মকালীন বনভোজনের আনন্দ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪১:০৭ পূর্বাহ্ন
বৃটেনে গ্রীষ্মকালীন বনভোজনের আনন্দ
কার্ডিফ, ৮ আগস্ট : প্রবাসের ব্যস্ত ও শৃঙ্খলিত জীবনের মধ্যে দিয়ে মাড়িয়ে, সারা বিশ্বের মতো বৃটেনেও গ্রীষ্মকালীন বনভোজন বা পিকনিকের ধুম পড়ে যায়। পিকনিক স্পটগুলো আনন্দ ও হুল্লোড়ের মেলা জমায়, আর প্রবাসীরা সেখানে প্রকৃতির মাঝে মন ভালো করে সময় কাটান। একদিনের ভ্রমণ বা ডে ট্রিপ (Day Trip) হলো কাছাকাছি কোনো গন্তব্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে ঘুরে আসার একটি চমৎকার সুযোগ।
এমনই একটি সুমধুর পারস্পরিক মিলনের আয়োজন করেছে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন। গত ৭ আগস্ট ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে কোচ বহরে এই ফ্যামিলি ডে ট্রিপের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য, বিশ্বাস ও আস্থা আরও গাঁথা। বিভিন্ন পরিবার থেকে আনা হয় বিরিয়ানি, পিয়াজি, সন্দেশ, সালাদ, ফল, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং নানা রকম মিষ্টিসহ নানা ধরনের মজাদার খাবার। আনন্দঘন পরিবেশে একে অন্যের সাথে ভাগাভাগি করার দৃশ্য এ যেনো এক প্রাণের বন্ধন।  এদিন সবাই স্বপরিবারে উপস্থিত থেকে মহান আল্লাহু রাব্বুল আলামিনের সৃষ্টি করা অসংখ্য নিদর্শন দেখতে পায় এবং একটি সুন্দর, স্মরণীয় সময় কাটায়।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন  কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সংগঠন এর জেনারেল সেক্রেটারি  এম আসকর আলীর পরিচালনায় পিকনিক স্পটে উৎসবের আনন্দ সভায়  বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ার এর ডিরেক্টর নজির উদ্দিন,কার্ডিফ  বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল আহাদ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ফটো সাংবাদিক সেবুল আলী, আব্দুল মোত্তালিব, ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স ডিরেক্টর  রকিব উজ্জামান মনসুর, সহ অন্যান্য নেতৃবৃন্দ। একটি চমৎকার এবং স্মরণীয় দিন ছিলো বলে অভিমত ব্যক্ত করে অংশগ্রহণকারীরা ওয়েলফেয়ার এর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। 
ইউকে কার্ডিফ বাংলা স্কুলের সেক্রেটারি ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ব্রিটেনের সামার হলিডের আমেজের শুরুতে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য ও অনাবিল আনন্দ উপভোগ করতে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্দ্যোগ বলে উল্লেখ করে কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও সবাইকে কিছুটা আনন্দ দিতে বিপুল সংখ্যক প্রবাসীদের  স্বতস্ফূর্ত এক মিলন মেলায় পরিনত হয় আজকের বার্ষিক বনভোজন। 
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন  আব্দুল হান্নান শহীদুল্লাহ্  বলেন, বনভোজন বা পিকনিক একটি আনন্দদায়ক এবং সামাজিক কার্যকলাপ, যা মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মানসিক শান্তি এনে দেয় এজন্য প্রতিবছরের মতো এবারকারকার  চমৎকার আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনের ওয়েলফেয়ার এর প্রতিটি অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন। 
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এম আসকর আলী ও অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার বলেন আমাদের ঐতিহ্যবাহী সংগঠনটি  প্রতিষ্ঠার পর থেকে যাবত এই ধরনের আয়োজন করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য যান্ত্রিক জীবনে কিছু মুহূর্ত নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি এবং  ভ্রাতৃত্ববোধ তৈরি করা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”