আমেরিকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫৮:৩০ পূর্বাহ্ন
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
গাজীপুর, ৮ আগস্ট : জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় জনসম্মুখে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তবে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স