আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

মিশিগানে কাল জমজমাট চার বনভোজনের উৎসব

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০১:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০১:১৪:৩১ অপরাহ্ন
মিশিগানে কাল জমজমাট চার বনভোজনের উৎসব
ওয়ারেন, ৯ আগস্ট : মিশিগানে আগামীকাল রোববার, ১০ আগস্ট, অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ও ঐক্যের বার্ষিক চারটি পৃথক বনভোজন। মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান এবং হবিগঞ্জ সদর সমিতি অব মিশিগান আয়োজিত এই বনভোজনগুলো মিশিগানের বিভিন্ন পার্কে উৎসবমুখর পরিবেশে পালিত হবে। 

বনভোজনের মূল স্থানগুলো হলো: গোয়াইনঘাট সমিতির আয়োজনে ওয়ারেন সিটির বাটচার পার্ক, হবিগঞ্জ সদর সমিতি অব মিশিগানের একই সিটির মিলার পার্ক, ডেট্রয়েট দুর্গা টেম্পলের মেডিসন হাইটসের সিভিক সেন্টার পার্ক এবং মিশিগান কালিবাড়ির ট্রয় সিটির জয়সি পার্ক।
বনভোজন উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে, যেখানে ছোট থেকে বড় সবাই উপভোগ করতে পারবেন। এছাড়াও সুস্বাদু খাবার পরিবেশন ও র‌্যাফেল ড্রের আয়োজন করা হয়েছে। র‌্যাফেল ড্রয়ে রয়েছে বিশেষ পুরস্কার হিসেবে একটি গাড়ি, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে প্রদত্ত।

স্থানীয় কমিউনিটির এক হয়ে আনন্দ ও মিলনের এই আয়োজনে প্রত্যাশা করা হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আয়োজকরা জানান, বনভোজনের মাধ্যমে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যরা একসঙ্গে এসে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিশিগানের বাংলাদেশী সমাজের এই ঐতিহ্যবাহী আয়োজনটি প্রতিবছরই বড় ধরনের উৎসব হিসেবে পরিচিত এবং এটি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
উল্লেখযোগ্য যে, ১০ আগস্ট অনুষ্ঠিতব্য এই বনভোজন মিশিগানবাসীর জন্য বিশেষ আনন্দ ও বিনোদনের উৎস হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি