আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

জেমসের সুরে মিশিগান মাতাল, দর্শকের রেকর্ড ভাঙল হ্যামট্রাম্যাক

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:১৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:১৫:৫৯ পূর্বাহ্ন
জেমসের সুরে মিশিগান মাতাল, দর্শকের রেকর্ড ভাঙল হ্যামট্রাম্যাক
হ্যামট্রাম্যাক, ১১ আগস্ট : ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’, ‘দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’— এমন সব জনপ্রিয় গান পরিবেশন করে মিশিগানের আকাশ মাতালেন নগর বাউল জেমস।
গতকাল রাতে হ্যামট্রাম্যাক শহরের জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি আয়োজিত ২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল-এ ৩০ হাজারেরও বেশি দর্শককে সংগীতের জাদুতে ভাসালেন এই রকস্টার।
অনুষ্ঠান শুরুর আগেই বিকেল থেকে রাজ্যের বিভিন্ন শহর এবং আশপাশের অঙ্গরাজ্য থেকে দর্শকদের ঢল নামে। কানাডা থেকেও বহু দর্শক এই উৎসবে যোগ দিতে আসেন। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে তিলধারণের ঠাঁই ছিল না।
শারমীনা সিরাজ সোনিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় প্রথমে মঞ্চে ওঠেন মিশিগানের জনপ্রিয় শিল্পী পৃথা দেব। এরপর পরিবেশন করেন বাংলাদেশের গর্ব, জালালাবাদের সন্তান ও জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। মিশিগানের নিজস্ব ব্যান্ড ‘রিদম অব বাংলাদেশ’ও তাদের পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলে।

এরপর মোটরসাইকেল চালিয়ে চমকপ্রদভাবে মঞ্চে প্রবেশ করেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে নাচ ও গানে অংশ নেন। ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার’, ‘অন্তর জ্বালা’, ‘এই তুমি সেই তুমি যাকে আমি চাই’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’সহ জনপ্রিয় অনেকগুলো গান পরিবেশনা করে দর্শকদের উচ্ছ্বসিত করেন। ডিগবাজি দিয়ে তিনি মঞ্চ ত্যাগ করলে দর্শকরা করতালিতে ভাসান।
রাত ৯টায় মঞ্চে আসেন নগর বাউল জেমস। তার মঞ্চে ওঠা মানেই যেন ভিন্ন মাত্রার উন্মাদনা। দর্শকদের পাগলামো, হৈ-হুল্লোড় আর উচ্ছ্বাসের সঙ্গে তিনিও মেতে ওঠেন। টানা দুই ঘণ্টা ধরে একের পর এক হিট গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন এই বরেণ্য শিল্পী। আয়োজকদের মতে, হ্যামট্রাম্যাকে এত বড় দর্শকসমাগম এর আগে কোনো কনসার্টে হয়নি।
কনসার্টের পাশাপাশি মেলার প্রতিটি স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়। পণ্যের বৈচিত্র্য আর খাবারের সুবাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ফুচকা, চটপটি, কাবাবসহ স্বদেশি খাবারের স্বাদ নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন অনেকেই। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে আসা দর্শকদের হাসি-আনন্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে।
বিকেল থেকে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত ১১টা পর্যন্ত। সিটি পুলিশের তীক্ষ্ণ নজরদারি ও আয়োজকদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”