আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটের সব আসনে বিএনপির জয় চাই : মিফতাহ্

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৩:০৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৩:০৫:২৭ পূর্বাহ্ন
সিলেটের সব আসনে বিএনপির জয় চাই : মিফতাহ্
সিলেট, ১১ আগস্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। সিলেটের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। আমরা যদি দলমত নির্বিশেষে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই, তবে সিলেটে বিএনপির বিজয় নিশ্চিত হবে। জনগণ পরিবর্তন চায়, আর এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। আমরা বিশ্বাস করি, জনগণ এবার ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সিলেট হবে পরিবর্তনের অগ্রদূত।
রোববার বাদ আছর সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির স্বপক্ষে জনমত তৈরির লক্ষ্যে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন সময় মাঠে নামার। ঘরে ঘরে গিয়ে আওয়ামীগ রেজিমের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতি তুলে ধরতে হবে। একইসাথে বিএনপির উন্নয়নমুখী পরিকল্পনা ও জনগণের জন্য প্রতিশ্রুতি জানাতে হবে। জনগণই হচ্ছে শক্তির উৎস, তাই তাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে।
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী সিরাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনি সম্পাদক হুসেন আহমদ, মাসুক আহমেদ, মোঃ নান্নু বকশি, সাব্বির বকশি সানি, সাইদুর রহমান, নুরুল ইসলাম মুসা, জালাল উদ্দীন, ধনাই মিয়া, মওলানা সমির উদ্দিন, মাসুক আহমদ, ফরহাদ আহমদ, নান্নু মিয়া, মুস্তফা কামাল, জয়নাল হাজারি, কামরুল হাসান,আরিফুল হক, জসীম আহমদ মন্নান, আলাল আহমদ, সেলিম আহমদ, রুবেল আহমদ, রফিক আহমদ প্রমূখ।
এর আগে তিনি রাধানগরে পৌঁছেই আছর আছরের নামাজ শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন। এবং কবর জিয়ারত শেষে ৩১ দফার পক্ষে গণসংযোগ শুরু করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০