আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ

দুবাইয়ে সাংবাদিক সাইফুল ইসলামের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০১:০৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০১:০৮:০৫ পূর্বাহ্ন
দুবাইয়ে সাংবাদিক সাইফুল ইসলামের নতুন বইয়ের মোড়ক উন্মোচন
দুবাই, ১২ আগস্ট : আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, জীবন ও জীবিকার সন্ধানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। প্রবাস জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ব্যস্ততায় কাটলেও, সেই ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয় দৃষ্টান্ত। এমনই এক উদাহরণ স্থাপন করেছেন প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য কাজ। সাইফুল ইসলাম তালুকদার ‘এই ধরণীর পথে প্রান্তরে’ বই প্রকাশ করে প্রশংসার দাবিদার। বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু; বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই পড়ার অভ্যাস মনের কষ্ট দূর করে এবং দিগন্ত প্রসারিত করে। আমাদের সন্তানদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।
গত রবিবার (১০ আগস্ট) দুবাই সেলসি হলরুমে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন, সংগঠক রফিকুল ইসলাম খান, এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীতশিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন