আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

ভোলাগঞ্জের বাস্তবতা: লুটেরা রাজনীতির ফাঁদে সিলেটবাসীর স্বপ্নভঙ্গ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:১৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:১৯:৫৩ পূর্বাহ্ন
ভোলাগঞ্জের বাস্তবতা: লুটেরা রাজনীতির ফাঁদে সিলেটবাসীর স্বপ্নভঙ্গ
হবিগঞ্জ, ১২ আগস্ট : সিলেটের ভোলাগঞ্জ এক সময়ের অপরূপ সৌন্দর্যের প্রতীক, আজ যেন লুটপাটের মঞ্চে পরিণত হয়েছে। যার যেভাবে ইচ্ছে প্রাকৃতিক সম্পদ পাথর লুট করে নিয়ে যাচ্ছে। যেন দেখার কেউ নেই। রাজনীতির অধিকাংশ খেলোয়াড়ের হাতেই এখন এখানকার ভাগ্য নির্ধারণ। জনগণের উন্নয়ন, পরিবেশ রক্ষা কিংবা পর্যটন সম্ভাবনা সবই থেকে গেছে কাগজে-কলমে; বাস্তবে চলছে সীমাহীন লুণ্ঠন।
স্থানীয়দের অভিযোগ, ভোলাগঞ্জের সম্পদ ও সৌন্দর্য রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত। “রাজনীতিতে অধিকাংশ লোকই লুটেরা”—এই ক্ষোভই এখন মুখে মুখে ফিরছে। সিলেটবাসী মনে করেন, তারা যাদের ওপর ভরসা করেছিলেন, তাদের কাছ থেকে এমন পরিস্থিতি একেবারেই প্রত্যাশিত ছিল না।
এ প্রসঙ্গে পরিবেশ আন্দোলনের স্থানীয় এক কর্মী বলেন, “আমরা যারা পরিবেশ রক্ষার জন্য মাঠে-ঘাটে লড়ি, আজ স্পষ্ট বুঝে গেছি—আমাদের মূল্যের জায়গা কোথাও নেই। রাজনীতির বড় খেলোয়াড়দের কাছে পরিবেশের গুরুত্ব নেই, আছে শুধু লুটপাটের হিসাব।”
বিশেষজ্ঞরা বলছেন, ভোলাগঞ্জের মতো প্রাকৃতিক সম্পদ ও পর্যটন স্পট ধ্বংস হতে থাকলে সিলেটের অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতি সবই মারাত্মক ক্ষতির মুখে পড়বে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ধ্বংসযজ্ঞ রোধ করা সম্ভব নয়।
জনগণের দাবি, রাজনীতি থেকে লুটেরাদের সরিয়ে প্রকৃত দেশপ্রেমিক ও পরিবেশবান্ধব নেতৃত্বকে সামনে আনা হোক। নইলে ভোলাগঞ্জ শুধু একটি হারানো সৌন্দর্যের নাম হয়ে যাবে ইতিহাসে।
লেখক; কবি, প্রকাশক ও গণমাধ্যমকর্মী

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা