আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

সিলেটে সাদাপাথর লুট : বিএনপি নেতা সাহাব উদ্দিনকে পদমুক্ত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৫৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৫৭:১৩ পূর্বাহ্ন
সিলেটে সাদাপাথর লুট : বিএনপি নেতা সাহাব উদ্দিনকে পদমুক্ত
সিলেট, ১৩ আগস্ট : দিনেদুপুরে অবাধে লুটপাটের কারণে বিলীনের পথে সিলেটের সাদাপাথর। সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদা পাথর ও ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত বাঙ্কার খুঁড়ে পাথর লুটের অভিযোগ ছিল সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি সাহাব উদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। ৫ আগস্ট পরবর্তী পাথর লুটপাটের ঘটনায় দল থেকে তাকে কারণ দর্শাতেও বলা হয়েছিল। সর্বশেষ সাদা পাথরে মব মচ্ছবে’ লুটপাটের অভিযোগে বিএনপি নেতা হাজি সাহাব উদ্দিনের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
হাজি সাহাব উদ্দিন পেশায় একজন পাথরব্যবসায়ী। ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সংগঠনেরও নেতৃত্বে রয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার নেতৃত্বে একটি চক্র সক্রিয় হয় ভোলাগঞ্জে। ৫ আগস্টে ভোলাগঞ্জ মহাসড়ক পাশের রিসোর্ট ও রোপওয়ে বাঙ্কারে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া, ভোলাগঞ্জ শুল্কস্টেশন এলাকার সরকারি সরকারি জমি দখল, পাথরমহালের জমি ভাড়া দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে। সাম্প্রতিক পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকায় লুটপাট শুরু হলে হাজি সাহাব উদ্দিনের বিষয়টি আবার আলোচনায় আসে। 
বিএনপি সূত্র জানায়, গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে হাজি সাহাব উদ্দিনকে আগে দেওয়া শো-কজ পর্যালোচনায় কেন্দ্রীয় বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। গত ১৮ মার্চ সিলেট জেলা বিএনপি তাকে শোকজ নোটিশ দিয়েছিল। জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তবে গ্রহণযোগ্য জবাব না দেওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ছিল।
পদ হারানোর বিষয়ে হাজি সাহাব উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। 
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তার অনুসারীরা এ বিষয়ে অনেকটা চুপ রয়েছে। তবে তার বিরোধীরা উল্লসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন,  কেবল পদ থেকে সরিয়ে নয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথে বিএনপি নমনীয় থাকলে লুটপাট চক্রের সক্রিয়তা কমবে। তা না হলে তার পাথর ব্যবসায়ী সিন্ডিকেট প্রভাব বিস্তার করে রাখবে।’
উল্লেখ্য, সাদা পাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটনকেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ‘ধলাসোনা’ বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
২৭ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। সেখানকার ঝরনা থেকে সারা বছর নদের পানি প্রবহমান থাকে। বৃষ্টিবহুল চেরাপুঞ্জির পাদদেশ থেকে বর্ষায় ঢলের পানির সঙ্গে পাহাড় থেকে পাথরখণ্ড এপারে নেমে আসে। ভেসে আসা এই পাথর উত্তোলিত বা আমদানি করা পাথরের চেয়ে দামি। এটির কদরও বেশি। ব্যবহৃত হয় স্থাপত্যকাজে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত