আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

গোয়াইনঘাট  এসোসিয়েশন অব মিশিগানের পিকনিকে প্রবাসীদের মিলনমেলা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২৫:৪৮ পূর্বাহ্ন
গোয়াইনঘাট  এসোসিয়েশন অব মিশিগানের পিকনিকে প্রবাসীদের মিলনমেলা
ওয়ারেন, ১৪ আগস্ট: জমকালো আয়োজনে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গত ১০ আগস্ট রোববার বেলা ৩টায় ওয়ারেন সিটির বুচার পার্কে শুরু হয়। বেলুন উড়িয়ে এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মেদ নজরুল ইসলাম বদরুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক উদ্দিন এর সঞ্চালনায় প্রথম পর্বে বক্তব্য রাখেন ফিটজজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি, খাজা ট্রাস্টের চেয়ারম্যান, মূল ধারার রাজনীতিবিদ ও সমাজসেবী ড. খাজা শাহাব আহমেদ, সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন,অধ্যাপক মোঃ আমিনুল হক, মনাফ আহমদ বাবুল, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, পিকনিক-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক গোলাম আজম মাসুক ও নিউজার্সি থেকে আগত অতিথি এডভোকেট মাহ্ফুজুর রহমান রুমন সহ এসোসিয়েশন ও কমিউনিটি নেতৃবৃন্দ। 
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মিশিগান ষ্টেট হাউস রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমান ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন। মেয়র লরি স্টোন তার বক্তব্য গোয়াইনঘাট এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন। 
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস-প্রেসিডেন্ট মেলডি মেগী, ওয়ারেন সিটি কাউন্সিলম্যান জনাতন লেফারটি, ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট এরিক চন্জ, মিশিগান স্টেট সিনেট ক্যান্ডিডেট সাদিয়া মার্টিনি, হামট্রাম্যাক মেয়র ক্যান্ডিডেট এডাম আল হারাবি, মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান ক্যান্ডিডেট নাইম চৌধুরী, ড. রাব্বি আলম, ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কবির আহমেদ, শাব্বির হোসাইন।
মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় পর্যায়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা খেলাধুলার ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ৩৪ টি ইভেন্টে ১৩০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তৃতীয় পর্যায়ে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উপচেপড়া শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি এবং ফিরুজ আলী। অনুষ্টানে খাজা ক্যাফে এর সৌজন্যে শুরু থেকে শেষ পর্যন্ত জালমুড়ি, চানাচুর, তরমুজ, চা কফি, বিস্কুট সহ অনেক মজাদার খাবার পরিবেশন করা হয়।
প্রথম পুরস্কার একটি অত্যাধুনিক জীপগাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, টিভি সহ ২০টি আকর্ষণীয় পুরস্কারের রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্র এর প্রথম পুরস্কার একটি অত্যাধুনিক জীপ গাড়ি বিজয়ী ড. খাজা শাহাব আহমেদের নিকট চাবি হস্তান্তর করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ শাহেদুল হক, মিশিগান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সুহেল, আশিক রহমান, হেলাল উদ্দিন রানা, চিন্ময় আচার্যী প্রমুখ।
এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, মোহাম্মদ আহাদ,আবুল কালাম আজাদ, খলকুর রহমান, হেলাল খান, শাহাদাত হোসাইন মিন্টু, খালেদ আহমেদ, মনজুরুল করিম তুহিন, কাপ্তান মিয়া,নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শাহেদা সাদেক, সালেহ আহমেদ বাদল, দেলোয়ার হোসেন,কামাল পাশা,জুবের আহমেদ,মুরাদ ইসলাম, মুর্শেদ আহমেদ, গুলজার আহমেদ,মাহবুব রাব্বি, রিয়েলটর ইউসুফ আলম, কামাল উদ্দিন,আব্দুর রকিব, মোঃ ফরিদ আহমেদ,ইয়াসিন আহমেদ, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ,রুমন আহমেদ, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন,খোকন আহমেদ, কামাল উদ্দিন, খালেদ আহমেদ, নিজাম উদ্দিন, আলমগীর আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
রাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ কামাল আবেদীন, আক্তার হোসেন মাসুক, রসেন্দ্র কুমার দাশ,আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, ইফতেখার হেলাল, মফিজুর রহমান, মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, নিজাম উদ্দিন, খালিক উদ্দিন, মনির উদ্দিন, কয়েস আহমেদ, মোঃ সোয়াইব, দিলওয়ার হোসেন,আলিম আহমেদ, আনিস জামান,আবুল হাসনাত রতন, আবু কাওসার, জাকির মুন্না, রানু আহমেদ, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, মোঃ জালাল আবেদীন, বেলাল উদ্দিন মাস্টার, সাঈদ আলী মেম্বার, হারুনুর রাশিদ, রাসেল আহমেদ, এস এম জয়নাল, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, শাহেদ উদ্দিন, শামীম আহমেদ. শুভ আহমেদ, সায়েদ আহমেদ, সালমান আহমেদ, বেলাল আহমেদ, শামসুদ্দিন  ,আলিম উদ্দিন সহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে নেতৃবৃন্দ এ আয়োজনকে বাঙ্গালীর মিলন মেলা হিসেবে আখ্যায়িত করেন এবং একটি সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মেদ নজরুল ইসলাম বদরুল আগত সকল অতিথিবৃন্দ ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স