আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

স্টার্লিং হাইটসে গাড়ি ধাক্কায় পথচারী গুরুতর আহত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:০৭:৪৭ অপরাহ্ন
স্টার্লিং হাইটসে গাড়ি ধাক্কায় পথচারী গুরুতর আহত
স্টার্লিং হাইটস, ১৫ আগস্ট : শুক্রবার ভোরে স্টার্লিং হাইটসে গাড়ির ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, সকাল ৫টা ৩৫ মিনিটে ক্যানাল রোড ও ডেলকো বুলেভার্ডে ২০১২ সালের একটি শেভ্রোলেট এসইউভি পশ্চিমমুখী চলার সময় রাস্তার ধারে থাকা এক পথচারীকে ধাক্কা দেয়।
স্টার্লিং হাইটস ফায়ার ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি প্রাণঘাতী আঘাতের চিকিৎসা নিচ্ছেন।
প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। গাড়িটি দুর্ঘটনার পর থেমেছিল কিনা, তা নিশ্চিত করেনি পুলিশ। অ্যালকোহল বা মাদক যুক্ত ছিল কিনা, সেটিও তদন্তাধীন।
যে কেউ দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন বা তথ্য জানেন, তারা স্টার্লিং হাইটস পুলিশ ট্রাফিক সেফটি ব্যুরোর (586) 446-2920 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ