আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

মিশিগানে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তিমুখর আয়োজন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০২:২৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০২:২৪:০৫ পূর্বাহ্ন
মিশিগানে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তিমুখর আয়োজন
ওয়ারেন, ১৬ আগস্ট : ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মিশিগান রাজ্যের চারটি প্রবাসী হিন্দু মন্দিরে দুই দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জন্মাষ্টমীকে কেন্দ্র করে হ্যামট্রাম্যাক, ওয়ারেন ও ডেট্রয়েট শহরের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, গীতা পাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আচার-অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছে মিশিগানের হিন্দু সম্প্রদায়।

রাধাকৃষ্ণ টেম্পল, হ্যামট্রাম্যাক
হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পলে জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় পূজার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১২টায় গীতা পাঠ ও অষ্টোত্তর শতনাম পাঠ। দুপুর ১টায় পুষ্পাঞ্জলি ও স্নান, বিকেল ২টায় নামকীর্তন, ৩টায় প্রসাদ বিতরণ, বিকেল ৫টায় জন্মাষ্টমীর কেক কাটা এবং সন্ধ্যা ৬টায় শহরে শোভাযাত্রা বের করা হবে।
আগামীকাল রবিবার সকাল ১১টায় পূজা, দুপুর ১২টায় গীতা পাঠ ও নামকীর্তন, দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মিশিগান কালিবাড়ি, ওয়ারেন সিটি
ওয়ারেন সিটির মিশিগান কালিবাড়িতেও জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রোববার সকাল ১১টায় পূজা, দুপুর ১টায় কীর্তন, ২টায় পুষ্পাঞ্জলি এবং ২টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হবে।

ডেট্রয়েট দুর্গা টেম্পল
ডেট্রয়েট দুর্গা টেম্পল আজ শনিবার বিকেল ৪টায় হ্যামট্রাম্যাক হাইস্কুলের পার্কিংলট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। রাত ৮টায় অনুষ্ঠিত হবে অধিবাস এবং শ্রীমদ্ভাগবত পাঠ। আগামীকাল রবিবার ভোর সাড়ে ৬টা থেকে চলবে উদয়াস্ত কীর্তন। সকাল ১০টায় শ্রীকৃষ্ণের পূজা, দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং রাত ৮টা ৩১ মিনিটে দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে এ আয়োজন সমাপ্ত হবে।

শিব মন্দির (টেম্পল অব জয়), ওয়ারেন সিটি
ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে আজ শনিবার বিকেল ৪টায় শোভাযাত্রা, সন্ধ্যা সাড়ে ৭টায় শুভ অধিবাস এবং রাত সাড়ে ৮টায় প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার ভোর সাড়ে ৬টা থেকে উদয়াস্ত কীর্তন, দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং রাত সাড়ে ৮টায় দধিভান্ড ভাঙ্গনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসবের কর্মসূচি শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস