আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

গভর্নরের নিয়োগে এসভিএসইউ বোর্ডে ড. দেবাশীষ মৃধা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:৪০:১৭ পূর্বাহ্ন
গভর্নরের নিয়োগে এসভিএসইউ বোর্ডে ড. দেবাশীষ মৃধা
সাগিনাউ, ১৬ আগস্ট: মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতনামা নিউরোলজিস্ট ড. দেবাশীষ মৃধাকে সাগিনাউ ভ্যালি স্টেট ইউনিভার্সিটির (SVSU) নিয়ন্ত্রণ বোর্ডে নিয়োগ দিয়েছেন। তিনি জোয়ান ক্রের স্থলাভিষিক্ত হবেন এবং তাঁর মেয়াদ চলবে ২১ জুলাই ২০৩৩ সাল পর্যন্ত।
দীর্ঘদিন ধরে সাগিনাউয়ের বাসিন্দা ডা. মৃধা পেশাগতভাবে বহুমুখী পরিচিতি অর্জন করেছেন। তিনি মিশিগান অ্যাডভান্সড নিউরোলজি সেন্টার-এর মালিক, একইসঙ্গে মাইমিশিগান হেলথ-এর একজন নিউরোলজিস্ট এবং সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়-এর ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট অধ্যাপক। স্নায়ুবিজ্ঞান ও ঘুমবিজ্ঞান—উভয় ক্ষেত্রেই তিনি বোর্ড সার্টিফাইড। ১৯৯৫ সাল থেকে মিশিগানে চিকিৎসা সেবা দিয়ে আসা এই চিকিৎসক কভেন্যান্ট হেলথকেয়ার ও অ্যাসেনশন সেন্ট মেরি’স হাসপাতালের সঙ্গেও যুক্ত।
চিকিৎসা পেশার বাইরে ড. মৃধা মানবিক উদ্যোগেও সমানভাবে সক্রিয়। তাঁর প্রতিষ্ঠিত মৃধা ফাউন্ডেশন সম্প্রদায়ভিত্তিক কাজ ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে চলেছে। তিনি মিশিগান স্টেট মেডিকেল সোসাইটি ফাউন্ডেশন, SVSU ফাউন্ডেশন ও সাগিনাউ কাউন্টি মেডিকেল সোসাইটির বোর্ডে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমেরিকান একাডেমি অব নিউরোলজির সক্রিয় সদস্য।
চিকিৎসক হিসেবে যেমন তিনি প্রতিষ্ঠিত, তেমনি একজন দক্ষ লেখক হিসেবেও বিশেষ খ্যাতিমান। ইতোমধ্যে তিনি দর্শন ও কবিতার উপর পাঁচটি ইংরেজি গ্রন্থ প্রকাশ করেছেন—Sweet Rhymes for Sweet Hearts, Verses of Happiness, Verses of Peace ইত্যাদি। এর বাইরে বাংলায়ও তাঁর দুটি রচনা প্রকাশিত হয়েছে। তাঁর লেখনী শান্তি, দয়া, মানবিকতা ও ব্যক্তিগত বিকাশের বার্তা ছড়িয়ে দেয়।
বাংলাদেশে  বরিশালে জন্মগ্রহণকারী ড. মৃধা ইউক্রেনের কিয়েভ মেডিকেল ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে নিউরোলজি রেসিডেন্সি ও নিউরোফিজিওলজিতে ফেলোশিপ সম্পন্ন করেন। ক্লিনিক্যাল নিউরোলজিতে তাঁর পাঁচ বছরেরও বেশি গবেষণার অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী চিনু এবং কন্যা অমিতাকে নিয়ে সাগিনাউতে বসবাস করছেন। বর্তমানে তিনি স্ত্রী চিনু এবং কন্যা অমিতাকে নিয়ে মিশিগানের সাগিনোতে বসবাস করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স