আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মাধবপুরে ২০২ কেজি গাঁজাসহ আটক-২

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ১১:২২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ১১:২২:০৬ পূর্বাহ্ন
মাধবপুরে ২০২ কেজি গাঁজাসহ আটক-২
মাধবপুর (হবিগঞ্জ) ২১ মে :  আজ রোববার সকালে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল মাধবপুরের তুলসীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (২২) ও তাজুল ইসলাম (৪৮) নামে ২ মাদক কারবারীকে আটক করেছে। 
তুলসীপুর বাজারে মাদকক্রয় বিক্রির খবর পেয়ে  র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম খানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে উপজেলার আহম্মদপুর গ্রামের আঃ রইছ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া ও একই গ্রামের তোতা মিয়ার ছেলে তাজুল ইসলামকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে কয়েকটি বস্তায় মোড়ানো উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে। র‌্যাব-৯ ধৃতদের রোববার বিকালে মাধবপুর থানায় সোপর্দ করেছে। মাধবপুর থানার উপপরিদর্শক রাজীব কুমার রায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম খান বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ