আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

আটলান্টিক সিটিতে সাড়ম্বরে জন্মাষ্টমী উদযাপিত

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:৩৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:৩৯:১৩ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে সাড়ম্বরে জন্মাষ্টমী উদযাপিত
আটলান্টিক সিটি, ১৬ আগস্ট : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদ্‌যাপিত হয়েছে। ১৫ ও ১৬ আগস্ট , শুক্রবার ও শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বরের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়।
আটলান্টিক সিটির শ্রীশ্রী গীতা সংঘের প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচরণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, ধর্মীয় সংগীত পরিবেশন, ধর্মসভা ইত্যাদি। 

দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।
 ধর্মসভায় উত্তম দাশ এর সঞ্চালণায় আলোচনা করেন কনিকা দত্ত, ফুলু চক্রবর্তী, প্রদীপ দে, রতন ভট্টচার্য, পুলক চৌধুরী প্রমুখ ।পুরোহিত সুভাষ চক্রবর্তী ও শ‍্যামল চক্রবর্তী কৃষ্ণপূজা সম্পাদন করেন । ‘‘শান্তি, কল্যাণ ও মানবতাবোধের শক্তিতে প্রাণিত হয়েই উগ্র সাম্প্রদায়িকতা, অসত্য ও অন্যায়ের অবসান সম্ভব’, এই পূণ্যতিথিতে সেই শুভ কামনাই ছিল ভক্তকূলের অন্তরে। বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় এই জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাঁদের সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রীশ্রী গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ জন্মাষ্টমী উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ