আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মাধবপুরে ব্রি ধান আউশের বাম্পার ফলন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:৪৫:৩৮ অপরাহ্ন
মাধবপুরে ব্রি ধান আউশের বাম্পার ফলন
মাধবপুর (হবিগঞ্জ), ১৬ আগস্ট : ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি প্রযুক্তির উন্নয়নে গবেষণা জোরদার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি বলেন, “দেশে ক্রমেই কৃষি জমি হ্রাস পাচ্ছে। খাদ্য নিরাপত্তা বজায় রাখতে কমপক্ষে ৬২ লাখ হেক্টর জমি ধানচাষের আওতায় থাকা জরুরি। নতুন ধানের জাত আবিষ্কার করা হলেও এর সফলতা নির্ভর করছে কৃষকদের সঠিক ব্যবস্থাপনার ওপর।”
শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে ব্রি ধান-৯৮ ফসল কর্তন উপলক্ষে আয়োজিত কৃষি সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনায় এ মৌসুমে আউশের বাম্পার ফলন হয়েছে।
কৃষি সমাবেশে আরও বক্তব্য দেন হবিগঞ্জ নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মণ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. আখতারুজ্জামান, ধান গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারি, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ও স্থানীয় কৃষক বধুমিয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স