আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১০:১৮:১৪ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান
হবিগঞ্জ, ১৭ আগস্ট : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে পরিদর্শন করেন। উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, হাসপাতালে অব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। তিনি বলেন, “খাবারের অন্যান্য আইটেম ঠিক থাকলেও সকালের নাস্তায় সরবরাহ করা রুটিতে কোনো লেবেল পাওয়া যায়নি। ফলে এর উৎস ও মেয়াদ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।”
তিনি আরও জানান, হাসপাতালে পরিচ্ছন্নতার পরিস্থিতি সেদিন মোটামুটি সন্তোষজনক থাকলেও ধারণা করা হচ্ছে দুদকের আগমন টের পেয়ে আগেভাগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালে ৫০০-রও বেশি রোগী ভর্তি থাকায় কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা চোখে পড়েছে। জনবল সংকটের কারণেই এমন অবস্থা সৃষ্টি হচ্ছে বলে হাসপাতালের আরএমও মন্তব্য করেন। দুদকের উপ-পরিচালক জানান, এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং কাউকে না জানিয়ে শিগগিরই পুনরায় অভিযান চালানো হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। তবে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। পর্যাপ্ত জনবল থাকলে এ সংকট অনেকটাই কেটে যাবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি