আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

হ্যামট্রাম্যাকের বিখ্যাত ‘ইয়েমেন  ম্যুরাল’ সংরক্ষণ নিয়ে টানাপোড়েন

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকের বিখ্যাত ‘ইয়েমেন  ম্যুরাল’ সংরক্ষণ নিয়ে টানাপোড়েন
হ্যামট্রাম্যাকের শিবা রেস্তোরাঁর পাশে অবস্থিত বিখ্যাত ইয়েমেন ম্যুরাল/Photo : Andy Morrison, The Detroit News

হ্যামট্রাম্যাক, ১৭ আগস্ট : হ্যামট্রাম্যাকের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত “ইয়েমেন ম্যুরাল” পুনর্নির্মাণের ঝুঁকিতে পড়ায় শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রদায় নেতারা ও স্থানীয় সংগঠনগুলো বলছে, এ শিল্পকর্ম শুধু একটি চিত্র নয়, বরং শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ইয়েমেনি সম্প্রদায়ের পরিচয়ের প্রতীক।
২০১৩ সালে চিলির শিল্পী দাসিক ফার্নান্দেজ এ ম্যুরালটি আঁকেন। দুই বছর ধরে চলা প্রকল্পটির ব্যয় হয়েছিল প্রায় ২০ হাজার ডলার। এতে ইয়েমেনের সোকোত্রা দ্বীপ, ড্রাগন ব্লাড ট্রি এবং ইসলামি শিল্প-স্থাপত্যের উল্লেখ রয়েছে। “চরম প্রান্তিকতার সময়ে হ্যামট্রাম্যাকের বেড়ে ওঠা ইয়েমেনি জনগোষ্ঠীকে উপস্থাপন করাই ছিল লক্ষ্য,” বলেন ওয়ানহ্যামট্রামকের প্রাক্তন নির্বাহী পরিচালক বিল মেয়ার, যিনি প্রকল্পটি শুরু করেছিলেন।
কিন্তু বর্তমানে ম্যুরালের পাশের খালি জমির মালিক সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছেন। ২০২০ সালেও তিনি একই চেষ্টা করেছিলেন, তবে তখন সম্প্রদায়ের চাপের মুখে জমি ইসলামিক সেন্টারের কাছে লিজ দেওয়া হয় এবং পার্ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। পরে সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং জমির লিজ বাতিল হয়। ফলে আবারও ম্যুরালটি হুমকির মুখে।
ক্রিস্টোফার স্নাইডার, হ্যামট্রাম্যাকের শিল্প সংগঠন হ্যাচ আর্ট-এর পরিচালক, বলেন, “প্রতিটি সংস্কৃতির কিছু প্রতীক দরকার যা মানুষকে বলে, ‘এটি আমাকে প্রতিনিধিত্ব করে।’ এই ম্যুরাল সেই প্রতীক, যা হ্যামট্রাম্যাকের বহুসাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপন।”
হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের সদস্য ও ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ আলসোমিরি, যিনি ম্যুরালসংলগ্ন ভবনের মালিক জানান, তিনি ম্যুরাল সংরক্ষণের পরিকল্পনা করছেন, যদিও বিস্তারিত দেননি।
শহরের মেয়র আমের গালিব বলেছেন, “ইয়েমেন ম্যুরাল ইয়েমেনি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এবং এটি শহরকে প্রাণবন্ত করে তোলে। আমরা সংরক্ষণে চেষ্টা করছি, কিন্তু মালিককে তার জমিতে নির্মাণ থেকে আটকাতে পারি না। আশা করি আলোচনা করে সমাধান খুঁজে পাওয়া যাবে।”
মেয়রসহ অনেকেই মনে করেন, সমাধান হতে পারে মালিকের সাথে পুনরায় আলোচনা করে নতুন লিজ চুক্তি করা, জমি ইজারা নিতে অন্য কোনও সংস্থা খুঁজে বের করা, অথবা ম্যুরালটিকে ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া। বিকল্প না থাকলে উচ্চ-রেজোলিউশনের ছবি সংরক্ষণ ও শহরের চারপাশে ব্যানার আকারে প্রদর্শনের কথাও ভাবা হচ্ছে। “এটি শুধু ইয়েমেনিদের নয়, হ্যামট্রাম্যাকের সকল বাসিন্দাকে একত্রিত করে,” বলেন মেয়র। “এই শিল্পকর্ম আমাদের বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক। তাই এর সংরক্ষণ অত্যন্ত জরুরি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি