আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

মেডিকেড জালিয়াতি : সাগিনাউ ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:১১:০০ অপরাহ্ন
মেডিকেড জালিয়াতি : সাগিনাউ ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন
সাগিনাউ, ১৮ আগস্ট : মেডিকেড জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সাগিনাউয়ের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল জানান, ৬১ বছর বয়সী ডা. জেমস কার্থ্রনকে বুধবার পূর্ব ল্যান্সিংয়ের ৫৪বি জেলা আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা মেডিকেড দাবি করার ২৩টি অভিযোগ আনা হয়েছে। বিচারক তার জামিন ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন এবং শুক্রবার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন। কার্থ্রনের আইনজীবী, ইঙ্গাম কাউন্টি পাবলিক ডিফেন্ডার অফিসের কিথ ওয়াটসন জানিয়েছেন, বিচারাধীন মামলার বিষয়ে তাদের অফিস কোনো মন্তব্য করবে না।
কর্তৃপক্ষ জানায়, কার্থ্রন ২০২৩ সাল পর্যন্ত সাগিনাউতে পিআরএন আর্জেন্ট কেয়ার পরিচালনা করেন। যদিও তার চিকিৎসা অনুশীলন বন্ধ হয়ে যায়, তবুও ২০২৪ সালের ৩১ মে থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ওই প্রতিষ্ঠান থেকে ২৩ বার মেডিকেডে মিথ্যা বিল জমা দেওয়া হয়। পরিষেবাগুলোকে টেলিফোন ভিজিট হিসেবে দেখানো হয়েছিল, অথচ সেগুলো কখনও দেওয়া হয়নি।
অ্যাটর্নি জেনারেল নেসেল বলেন, “মিশিগানের লাখো বাসিন্দা মেডিকেডের উপর নির্ভরশীল। জালিয়াতি প্রতিরোধ এবং অপরাধীদের জবাবদিহির মাধ্যমে আমরা এই প্রোগ্রামকে সুরক্ষিত রাখব।” দোষী প্রমাণিত হলে, কার্থ্রন চার বছরের কারাদণ্ড বা প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ৫০ হাজার ডলার জরিমানার মুখোমুখি হতে পারেন।
কার্থ্রন হলেন সর্বশেষ স্বাস্থ্যসেবা পেশাদার যিনি মেডিকেড জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।চলতি মাসে মিশিগানের চারজন পুরুষ—যাদের মধ্যে দু’জন চিকিৎসক—৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড বিতরণ চক্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি, তারা মেডিকেয়ার ও মেডিকেডে প্রায় ১ মিলিয়ন ডলারের ভুয়া প্রেসক্রিপশনের বিল জমা দেওয়ার অভিযোগেও অভিযুক্ত হন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা