আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

“টি অ্যাপকে ঘিরে বিতর্ক : মেট্রো ডেট্রয়েটে মানহানির মামলা”

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:১০:৩৬ পূর্বাহ্ন
“টি অ্যাপকে ঘিরে বিতর্ক : মেট্রো ডেট্রয়েটে মানহানির মামলা”
মেট্রো ডেট্রয়েটে কমপক্ষে দুজন ব্যক্তি টি ডেটিং অ্যাডভাইস অ্যাপ্লিকেশনে পোস্ট সম্পর্কিত মানহানির মামলা দায়ের করেছেন/Photo : Andy Morrison, The Detroit News

ডেট্রয়েট, ১৮ আগস্ট : মহিলাদের জন্য নিরাপদ ডেটিংয়ের পরামর্শমূলক প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা পাওয়া “টি অ্যাপ” এখন একের পর এক মানহানির মামলার মুখোমুখি হচ্ছে। বিশেষত মেট্রো ডেট্রয়েটে অন্তত দু’জন ব্যক্তি নিজেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে মামলা করেছেন।
অ্যাপটি ২০২৩ সালে চালু হলেও জুলাইয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী যুক্ত হয়। অ্যাপল স্টোরে এটি বর্তমানে লাইফস্টাইল অ্যাপের মধ্যে শীর্ষে রয়েছে। তবে ব্যবহারকারীদের করা পোস্টকে ঘিরে আইনি জটিলতা দেখা দিয়েছে।
প্রথম মামলা দায়ের করেন নাথান লিরাটো। ৯ জুলাই ওকল্যান্ড কাউন্টি সার্কিট কোর্টে তিনি অভিযোগ করেন, অ্যাপে তাকে "ধর্ষক" আখ্যা দেওয়া হয়, অথচ তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। পোস্টটি মুছে ফেলার আবেদন করলেও অ্যাপ কর্তৃপক্ষ জানায়, লেখক তার বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন, তাই পোস্ট সরানো হবে না। মানসিক ক্ষতির অভিযোগ এনে লিরাটো আদালতের দ্বারস্থ হলেও, পরে মামলা খারিজ করার আবেদন করেন। প্রায় এক সপ্তাহ পর, ওকল্যান্ড কাউন্টি সার্কিট কোর্টের বিচারক কোয়ামে রো মামলাটি সিল করার লিরাটোর আবেদন প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে লিরাটো আদালতের কাছে অনুরোধ জানান, যাতে পোস্টটি যিনি করেছেন তাকে সনাক্ত করতে সমন জারি করা হয়। পাশাপাশি তিনি পোস্টটি স্থায়ীভাবে অপসারণ এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে অনুরূপ কোনো বিষয়বস্তু প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।
দ্বিতীয় মামলা দায়ের করেন সোহা এলসায়েদ। তার অভিযোগ, জুলাই মাসে তিনটি ভুয়া অ্যাকাউন্ট তার ছবি ও নাম ব্যবহার করে অপমানজনক পোস্ট প্রকাশ করে। এক পোস্টে তাকে ও অন্য নারীদের “বিবাহিত পুরুষদের সঙ্গে অর্থের বিনিময়ে সম্পর্ক রাখার” অভিযোগ আনা হয়। আরেকটিতে তার ছবি ও ব্যবসার নাম ব্যবহার করে তাকে “বিদ্বেষপূর্ণ মিথ্যাবাদী” বলা হয়। 
মামলায় বলা হয়েছে, বিবাদীর আচরণ মূলত “ডিজিটাল চরিত্রহনন” — প্রকাশ্যে বাদীকে একজন যৌনকর্মী ও বিদ্বেষপূর্ণ মিথ্যাবাদী হিসেবে তুলে ধরে সামাজিক ও পেশাদার মহলে তাকে বহিষ্কার করার উদ্দেশ্যে একটি পাবলিক প্ল্যাটফর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
এলসায়েদ ২৫,০০০ ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন এবং বিচারকের কাছে আবেদন করেছেন, যাতে পোস্টের পেছনে কারা রয়েছে তা সনাক্ত করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে মামলাটি দায়ের হওয়ার পর থেকে এ নিয়ে আদালতে কোনো অগ্রগতি হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ