আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

হবিগঞ্জে শিল্প নিরাপত্তায় চালু  হচ্ছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০২:১২ অপরাহ্ন
হবিগঞ্জে শিল্প নিরাপত্তায় চালু  হচ্ছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ আগস্ট : ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত গড়ে উঠেছে দেশের নামকরা অর্ধশতাধিক শিল্প কারখানা। এসব প্রতিষ্ঠানে বর্তমানে ৫০ হাজারেরও বেশি নারী-পুরুষ কর্মরত আছেন। তবে দীর্ঘদিন ধরে মহাসড়কের সরকারি জায়গা দখল, অবৈধ দোকানপাট, যানজট ও চুরি-ছিনতাইয়ের কারণে শ্রমিকদের চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় শিল্প মালিক, পরিবহন মালিক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে চালু হতে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প। আগামী ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুটি ক্যাম্প উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল, স্কয়ার ডেনিম, বাদশা গ্রুপ, স্টার সিরামিকস, সায়হাম গ্রুপ, নাহিদ গ্রুপ, নেরোলাক পেইন্ট, আকিজ গ্রুপ, যমুনা গ্রুপ, বিএইচএল সিরামিক ও ম্যাটাডোরসহ দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এসব শিল্প প্রতিষ্ঠানে ৫০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
গত জুলাই মাসে সিলেট হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের উদ্যোগে অলিপুর এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে যানজট কমে আসে এবং সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করে। স্থানীয়রা জানান, এখন আর আগের মতো ভোগান্তি নেই, চলাচলও অনেক সহজ হয়েছে।
হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়কের জায়গা দখলমুক্ত করা হয়েছে। শিল্প কারখানার পরিবেশ ঠিক রাখতে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে।”
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, “শিল্প কারখানা গড়ে ওঠার ফলে সড়কে চাপ বেড়েছে। নতুন পুলিশ ক্যাম্প চালুর ফলে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি