আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

টেলরে পারিবারিক কলহে গুলিতে ভাই নিহত, বোন আশঙ্কাজনক অবস্থায়

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৭:৫১ অপরাহ্ন
টেলরে পারিবারিক কলহে গুলিতে ভাই নিহত, বোন আশঙ্কাজনক অবস্থায়
টেলর, ১৯ আগস্ট : পুলিশ জানিয়েছে, সোমবার পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি নিজের ভাইবোনের ওপর গুলি চালালে তার ভাই নিহত এবং বোন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে ক্যাস অ্যাভিনিউয়ের ৯৫০০ ব্লকে পারিবারিক বিবাদের খবর পেয়ে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। পথে গুলি চালানোর খবর আসে।
অফিসাররা গিয়ে ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ৬৭ বছর বয়সী এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তাদের হাসপাতালে নেওয়া হলে পুরুষটি মারা যান এবং নারীর অবস্থা আশঙ্কাজনক থাকে। ঘটনার পর ৬৮ বছর বয়সী সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে তিনি নিহত-আহত দুইজনের ভাই।
তদন্তকারীদের মতে, গুলি চালানোর আগে সন্দেহভাজন তার বান্ধবীর সঙ্গে পারিবারিক সহিংসতায় জড়িয়ে পড়েন। এ সময় ভাইবোন হস্তক্ষেপ করলে তিনি ক্ষুব্ধ হয়ে অস্ত্র বের করে গুলি চালান। টেলরের ২৩তম জেলা আদালতের মুখপাত্র জানান, মঙ্গলবার বিকেলে সন্দেহভাজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।
ওয়েইন কাউন্টিতে পারিবারিক সহিংসতার জেরে এ ধরনের গুলির ঘটনা নতুন নয়। চলতি মাসের শুরুর দিকে ক্যান্টন টাউনশিপে এক ব্যক্তির বিরুদ্ধে ১৩ বছর বয়সী বোনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। গত মাসে ডিয়ারবর্নে গুলিতে এক ব্যক্তি নিহত হলে নিহতের পরিবারের এক সদস্যকে হেফাজতে নেওয়া হয়। আর মে মাসে ডিয়ারবর্ন হাইটসে এক ব্যক্তি তার প্রাক্তন বান্ধবী ও অন্য একজনকে গুলি করে আহত করার অভিযোগে গ্রেপ্তার হন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স