আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

রোমুলাসে আই-৯৪ মহাসড়কে গুলি : দুজন আহত, তদন্তে রাজ্য পুলিশ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৯:২০ অপরাহ্ন
রোমুলাসে আই-৯৪ মহাসড়কে গুলি : দুজন আহত, তদন্তে রাজ্য পুলিশ
রোমুলাস,  ২০ আগস্ট : মঙ্গলবার রাতে ইন্টারস্টেট ৯৪-এ গুলিবর্ষণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। মিশিগান রাজ্য পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১১টা ২০ মিনিটে ওয়েন রোডের কাছে পূর্বমুখী আই-৯৪ এ চলন্ত অবস্থায় এক গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহতরা গাড়ির সামনের সিটে বসা ৩৫ বছর বয়সী চালক ও হার্পার উডসের ২৩ বছর বয়সী যাত্রী। তাদের আঘাত জীবনহানিকর নয়। পিছনের সিটে থাকা দুজন অক্ষত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, কলকারীর ফোন একাধিকবার বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রুপাররা টেলর শহরের কোরওয়েল হেলথ হাসপাতালের জরুরি কক্ষ থেকে কলটি শনাক্ত করে সেখানে গিয়ে ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেয়।
ভুক্তভোগীরা জানান, তারা আই-৯৪ থেকে আই-২৭৫ দক্ষিণমুখী যাচ্ছিলেন। হঠাৎ পাশের গাড়ি থেকে গুলি চালানো হয়।যাত্রী দাবি করেছেন, গুলি চালকের দিক থেকেও এসেছে। এরপর আহত চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে আই-২৭৫ উত্তরমুখী হয়ে সরাসরি হাসপাতালে যান।
ঘটনার পর ফ্রিওয়ে বন্ধ করে তদন্ত চালায় রাজ্য পুলিশ। “ট্রুপাররা ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহ ও যাত্রীদের বক্তব্য নিচ্ছেন। কেউ যদি ঘটনাটি দেখে থাকেন, অনুগ্রহ করে 855.MICH.TIP নম্বরে যোগাযোগ করুন,” বলেন রাজ্য পুলিশের সেকেন্ড ডিস্ট্রিক্টের পাবলিক ইনফরমেশন অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ।
এটি সাম্প্রতিক কয়েকটি মহাসড়কে গুলিবর্ষণের ঘটনার মধ্যে একটি। এর মাত্র ২৪ ঘণ্টা আগে ডেট্রয়েটের আই-৯৬-এ রেডফোর্ড টাউনশিপের এক নারীকে গুলি করা হয়। গত মাসে আই-৯৬-এ দুই পুরুষ গুলিবিদ্ধ হন, জুলাই মাসে আই-৭৫-এ এক নারী আহত হন, আর মে মাসে লজ ফ্রিওয়েতে গুলির ঘটনায় আরও একজন আহত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার