আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

বাংলাদেশ বিমানের কোটি টাকার ১০ চাকা চুরি

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:২২:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশ বিমানের কোটি টাকার ১০ চাকা চুরি
ঢাকা, ২১ আগস্ট : রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানেরই দুই কর্মীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। চাকাগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, গত ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা ‘অকশন শেড’ থেকে বিমানের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন ১৯ আগস্ট থানায় জিডি দায়ের করেন। সেখানে চুরি শব্দটি ব্যবহার না করে উল্লেখ করা হয়েছে যে চাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে জিডিতে বলা হয়েছে, চাকা না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বীকার করেন, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে চাকাগুলো ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, একেকটি চাকাই ৫ থেকে ১৫ হাজার ডলারের মধ্যে বিক্রি হয়। সেই হিসাবে ১০টি চাকায় প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে। এগুলো ব্যবহারের পর অকশন শেডে রাখা হয়েছিল। বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি একটি গুরুতর অপরাধ। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।”
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, বিমানের পক্ষ থেকে উড়োজাহাজের চাকা সংক্রান্ত জিডি করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্ত দুই কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাকাগুলো অন্য সংস্থাকে দেওয়ার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যেই কোটি টাকার চাকা চুরির ঘটনা রাষ্ট্রীয় এয়ারলাইন্সটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল