আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

ডেট্রয়েটে বিমানবন্দরে জব্দ প্রাইমেট ও ইঁদুরের মাংস

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:০৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:০৪:৫৭ পূর্বাহ্ন
ডেট্রয়েটে বিমানবন্দরে জব্দ প্রাইমেট ও ইঁদুরের মাংস
জব্দকৃত সম্ভাব্য রোগ-প্রবণ বন্য প্রাণীর মাংস/U.S. Customs and Border Protection

ডেট্রয়েট, ২১ আগস্ট : মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে গত মাসে এক সপ্তাহের মধ্যে দু’বার সম্ভাব্য রোগ-প্রবণ বন্য প্রাণীর মাংস জব্দ করা হয়েছে।
প্রথম ঘটনায়, একজন যাত্রীর লাগেজ থেকে টোগো থেকে আনা ১১ পাউন্ড ইঁদুরের মাংস পাওয়া যায়। কয়েক দিন পরে, গ্যাবন থেকে আনা ৫২ পাউন্ড প্রাইমেট মাংস জব্দ করা হয়। এই ধরনের বন্য প্রাণীর মাংস, যা ‘বুশমিট’ নামে পরিচিত। আফ্রিকার কিছু অঞ্চলে এটি সুস্বাদু খাবার হিসেবে খাওয়া হয়, কিন্তু প্রায়শই কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাতকরণের কারণে ইবোলা বা এমপিওএক্সের মতো রোগের ঝুঁকি থাকে। তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা অবৈধ।
কাস্টমস কর্মকর্তারা উভয় যাত্রীর সাথে থাকা অন্যান্য অঘোষিত কৃষিজাত পণ্যের জন্য প্রত্যেককে  ৩শ ডলার জরিমানা করেছেন। বুশমিট জব্দ করে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রকে হস্তান্তর করা হয়েছে।
ডেট্রয়েট কাস্টমসের ফিল্ড অপারেশনস ডিরেক্টর মার্টি রেবন বলেন, “আমরা নিয়মিতভাবে বিভিন্ন অদ্ভুত বিদেশী খাদ্য ও প্রাণীজ সামগ্রী জব্দ করি। স্বদেশ রক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য কিছু খাদ্য ও প্রাণীজ পণ্যকে মার্কিন সীমান্তে প্রবেশ থেকে বিরত রাখা অপরিহার্য।”
এর আগে জুলাই মাসে, বিমানবন্দরে জীবন্ত মিশরীয় পঙ্গপাল এবং একটি নিষ্ক্রিয় হাতবোমা জব্দ করা হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি