আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

বিএএসজের উদ্যোগে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৩৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৩৭:১০ পূর্বাহ্ন
বিএএসজের উদ্যোগে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ
নিউ জার্সি, ২১ আগস্ট : রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল  সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে  কাউন্সিলর এট লারজ প্রার্থী সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী
সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলর আনজুম জিয়া সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক,  গিয়াসউদদীন পাঠান, মোঃ শাহরিয়ার আহমদ, মোঃ আইউব,বেলাল হোসেন, মনিরুজ্জামান মনির, সৈয়দ শহীদ, মাহমুদ শাহ, সিরাজুল হক, মোঃ মহসিন আল মামুন, রফিকুল ইসলাম, রওশন উদদীন,রফিক উদ্দিন রুমেল প্রমুখ  এসময় উপস্থিত ছিলেন।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আটলান্টিক সিটিতে কোন বাংলাদেশি আমেরিকান সংগঠনের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করতে পেরে তাঁরা সত্যিই গর্বিত ও আনন্দিত। আগামীতে কমিউনিটির স্বার্থে তাঁরা আরো নিত্য নতুন কর্মসূচী নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
টেক্সাস এভিনিউতে বসবাসরত জনৈক প্রবাসী পঞ্চম গ্রেড ও প্রথম  গ্রেডে অধ্যয়নরত তাঁর দুই সন্তানের জন্য স্কুল ব্যাগ সংগ্রহ করে বলেন, বর্তমানে দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্কুল ব্যাগসহ  স্কুল সামগ্রী পেয়ে আমি যারপরনাই খুশি। হিস্পানিক কমিউনিটির জেসিকা লোপেজ তাঁর স্কুল পড়ুয়া সন্তানের জন্য স্কুল ব্যাগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।
বিএএসজের উদ্যোগে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ স্কুল সামগ্রী বিতরন কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন