আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে : সৈয়দ মো: ফয়সল

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৫২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৫২:২৭ পূর্বাহ্ন
এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে : সৈয়দ মো: ফয়সল
মাধবপুর, ২১ আগস্ট : বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে নির্বাচনের আবহ তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন শীঘ্রই রোডম্যাপ ঘোষণা করবেন। তবে এবারের নির্বাচন হবে হাসিনা স্টাইলের দিনের ভোট রাতে নয়, এবং এটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, গত ১৬ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
সৈয়দ মো: ফয়সল বুধবার দুপুরে মনতলা শাহজালাল কলেজ মাঠে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্বের সরকার দিনের ভোট রাতেই পরিচালনা করত এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। যুব সমাজের জন্য মাদক একটি বড় বিপদ, এবং মাদক নির্মূলে সরকার, সমাজ ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক মজিবুর রহমান বাহার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন।
আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল, সহসভাপতিপারভেজ হোসেন চৌধুরী, উপাধক্ষ্য হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা, আনিছুল
আবদাল শাহ লিটন, ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, ফরিদ মিয়া মেম্বার, আমজাদ আলী শাহীন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সৈয়দ আসাদুজ্জামান, এড.নিজাম প্রমূখ।
অনুষ্ঠানে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০ শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। ফয়সল আরও বলেন, বিগত ৩৫ বছরে মাধবপুর ও চুনারুঘাটে বিএনপিকে তিনি  তিলে তিলে  সুসংগঠিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা