আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটে দায়িত্ব হস্তান্তর ও ডিজি টিম সংবর্ধনা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটে দায়িত্ব হস্তান্তর ও ডিজি টিম সংবর্ধনা
চট্টগ্রাম, ২২ আগস্ট : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট-এর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ, ডিজি টিম সংবর্ধনা, নতুন সদস্য গ্রহণ (নিউ মেম্বার ইন্ডাকশন) ও সার্ভিস অ্যাকটিভিটিজ অনুষ্ঠান বুধবার, ২০ আগস্ট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কোহিনূর কামাল এমজেএফ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভিডিজি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ ও ২য় ভিডিজি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
স্বাগত ভাষণ দেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম. এ. মালেক এমজেএফ, লায়ন এ. কাইয়ুম চৌধুরী এমজেএফ, লায়ন রূপম কিশোর বড়ুয়া পিএমজেএফ, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, শেখ সামছুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন ২০২৩-২৪ সেবাবর্ষের সভাপতি লায়ন মো. মেজবাহ উদ্দিন, আর ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ সেবাবর্ষের সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজল। সঞ্চালনায় ছিলেন লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ ও লায়ন উম্মে হাবিবা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব সবসময় মানবতার সেবায় নিয়োজিত থেকেছে এবং মানুষের কল্যাণে কাজ করেছে। আমাদের ঐক্য, আন্তরিকতা ও ভালোবাসাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট আগামীতেও সেবার আলো ছড়িয়ে যাবে।
অনুষ্ঠানে সার্ভিস অ্যাকটিভিটিজের অংশ হিসেবে এক ক্যান্সার রোগী ও এক কিডনি রোগীকে চিকিৎসা সহায়তা এবং কন্যাদায়গ্রস্থ এক পিতাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”