আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:১৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:১৮:০৬ পূর্বাহ্ন
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার
ঢাকা, ২২ আগস্ট : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, “বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। রমনা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া সাংবাদিকের ছবির সঙ্গে মরদেহের মিল রয়েছে।”
ডিএমপির বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তার পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর তিনি আর ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবার আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। তার ছেলে ঋত সরকার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে দৈনিক আজকের পত্রিকা-তে চাকরি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের