আমেরিকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা

ডেট্রয়েটে গুলিতে একজন নিহত, আরেকজন আহত

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১১:১৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১১:১৫:২০ পূর্বাহ্ন
ডেট্রয়েটে গুলিতে একজন নিহত, আরেকজন আহত
ডেট্রয়েট, ২২ আগস্ট : ডেট্রয়েটে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে শহরের লিনউড স্ট্রিট এবং ওয়েস্ট গ্র্যান্ড বুলেভার্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ভোর ৪টা ৪৭ মিনিটে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা একটি গাড়ির ভেতরে দুজনকে রক্তাক্ত অবস্থায় পান। ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন বা সন্দেহভাজনদের বহনকারী একটি গাড়ি এসে ওই দুই ভুক্তভোগীর পাশে থামে এবং গুলি চালায়। তবে পুলিশ এখনই আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এটি ডেট্রয়েটে সাম্প্রতিক ধারাবাহিক গোলাগুলির সর্বশেষ ঘটনা। গত সোমবার শহরের পূর্ব পাশে একটি পার্কে শেষকৃত্য-পরবর্তী সমাবেশে গাড়ি চালিয়ে গুলি চালানো হয়, এতে ২৭ বছর বয়সী ড্যানিয়েল অ্যাভেরি নিহত হন এবং আরও দুজন আহত হন। এর পরদিন ডেট্রয়েটের ইন্টারস্টেট ৯৬-এ গাড়ি চালানোর সময় রেডফোর্ড টাউনশিপের এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এছাড়া গত সপ্তাহে শহরের পূর্ব পাশে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে শব্দ নিয়ে প্রতিবেশীদের বিরোধে সন্দেহভাজনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই ঘটনায় ৭৮ বছর বয়সী সন্দেহভাজনকে গত বৃহস্পতিবার আদালতে অভিযুক্ত করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার হবিগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

এবার হবিগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার