আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সাউথ জার্সিতে ৭দিনব‍্যাপী গনেশ চতুর্থী উৎসব ২৭ আগস্ট শুরু

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০১:৪২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০১:৪২:১৬ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে ৭দিনব‍্যাপী গনেশ চতুর্থী উৎসব ২৭ আগস্ট শুরু
নিউজার্সি, ২৩ আগস্ট : আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে ২৭ আগস্ট,বুধবার থেকে ২ সেপ্টেম্বর, মংগলবার পর্যন্ত এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ এর আয়োজন করা হয়েছে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে সাত দিন ব‍্যাপী “গনেশ চতুর্থী উৎসব” অনুষ্ঠিত হবে।
গনেশ চতুর্থী উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে গনেশ পুজো, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।
 আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে সংগীত রজনীতে ইন্ডিয়ান আইডল খ‍্যাত সংগীত শিল্পী কুনাল পণ্ডিত ও বিভোর পারাসর সংগীত পরিবেশন করবেন। সাত দিনব‍্যাপী   গনেশ চতুর্থী উৎসবে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার ধর্মানুরাগী অংশগ্রহন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।
গনেশ চতুর্থী উৎসবে সপরিবারে অংশগ্রহন করে তা সফল করার জন‍্য কমিউনিটি ব্যক্তিত্ব  সুমন মজুমদার, দীপক শাহ, রকি মাকাডিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, শান্তনু সরকার, মনোজিত সাহা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ