আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০২:৩১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০২:৩১:৫৪ পূর্বাহ্ন
খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা, ২৩ আগস্ট : ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় শুক্রবার (২২ আগস্ট) রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  যুবদল নেতা শামীম হোসেন (৩৩) কে হত্যা করেছে। ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা লাশটি ঘরে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুইজনকে আটক করা হয়েছে এবং হত্যার কারণ অনুসন্ধান চলছে।
স্থানীয় যুবদল নেতারা এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা