আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

বাহুবল বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:২৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:২৪:৩৯ অপরাহ্ন
বাহুবল বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল
হবিগঞ্জ, ২৩ আগস্ট: বাহুবলে ত্যাগী ও দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আতাউর রহমান এবং জামাল উদ্দিনের নেতৃত্বে বাহুবল মডেল থানার সামন থেকে মিছিলটি বের হয়। এটি বাহুবল বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ঘুরে মাদ্রাসা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা অভিযোগ করেন, “আমরা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছি। অথচ আমাদেরকে বাদ দিয়ে সম্প্রতি উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।” তাদের দাবি, অবিলম্বে এই ‘পকেট কমিটি’ ভেঙে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
বক্তারা আরও বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের অভিযোগ, কিছু নেতা আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দিয়ে ‘কমিটি বাণিজ্য’ করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হচ্ছেন। “আমরা এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ও প্রত্যাখ্যান করছি”—বক্তারা এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ