আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

চুনারুঘাটে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৩:২৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৩:২৪:৩৩ পূর্বাহ্ন
চুনারুঘাটে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত
লন্ডন, ২৩ আগস্ট :গতকাল শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “এ.কে. ফাউন্ডেশন”-এর উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সহযোগী সংগঠন হিসেবে অংশ নিয়েছিল ডুলনা ইয়াং স্টার সোসাইটি ও ইসলামিক একতাবদ্ধ যুব সংঘ, গাদিশাল-গেড়ারুক।
ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ‍্য প্রবাসী, কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় উক্ত চক্ষু শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে. ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের চৌধুরী। ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইস্তিহাক আহমেদ চৌধুরী লিমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মোঃ ওয়াহিদুল ইসলাম, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ তালুকদার, ইসলামিক একতাবদ্ধ যুব সংঘ গাদিশাল-গেড়ারুকের সভাপতি নাজমুল হাসান তাহিদ, সাধারণ সম্পাদক সুজন আহমেদ ও শেখ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ১২০০ সুবিধাবঞ্চিত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে ৫ জন চক্ষু বিশেষজ্ঞ রোগীদের চিকিৎসা দেন, এবং একজন সাধারণ মেডিসিন ও ডায়াবেটিক রোগীদের সেবা প্রদান করেন। রোগীদের প্রাথমিকভাবে ঔষধ, চশমা ও ড্রপ সরবরাহ করা হয়। পরীক্ষার পর ৭২ জন রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এ পর্যন্ত এ সংগঠনের উদ্যোগে প্রায় ৩৫০০ রোগী চিকিৎসা সেবা পেয়েছেন এবং ২৩০-এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর সফল ক্যাটারাক্ট (SICS) অপারেশন ও লেন্স স্থাপন সম্পন্ন হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ