আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ জেলা বিএনপি কাউন্সিল : ৫ পদে লড়বেন ৩০ প্রার্থী

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:২১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০১:২১:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা বিএনপি কাউন্সিল : ৫ পদে লড়বেন ৩০ প্রার্থী
হবিগঞ্জ, ২৪ আগস্ট : আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কাউন্সিল উপলক্ষে আজ রবিবার (২৪ আগস্ট) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্য কমিশনারগণও উপস্থিত ছিলেন।
জানা গেছে, মোট ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, সহসভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
আগামী কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ড. জায়েদ হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও কাউন্সিলে যোগ দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে কাউন্সিলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
হবিগঞ্জ জেলা বিএনপির এ কাউন্সিলে ভোটার হিসেবে রয়েছেন মোট ১,৩১৩ জন। মনোনয়ন সংগ্রহকালে প্রার্থীরা তাদের পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন।
মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন। এ সময় তিনি কাউন্সিলের সুষ্ঠু ও উৎসবমুখর আয়োজনের কথা উল্লেখ করেন।
সভাপতি প্রার্থী আলহাজ্ব জি কে গউছসহ অন্য প্রার্থীরাও সাংবাদিকদের কাছে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। জেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, আসন্ন কাউন্সিল হবে একটি প্রাণবন্ত ও জমজমাট আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা