আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

হবিগঞ্জে কর্তৃত্ববাদী কাউন্সিলের বিরুদ্ধে বিএনপির মিছিল

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:৪৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:৪৯:২১ পূর্বাহ্ন
হবিগঞ্জে কর্তৃত্ববাদী কাউন্সিলের বিরুদ্ধে বিএনপির মিছিল
হবিগঞ্জ, ২৫ আগস্ট : দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের নিয়ে ইউনিট কমিটি গঠন, অবৈধ অনুমোদন এবং ডেভিলদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলপূর্ব সমাবেশে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার বলেন, “যিনি সভাপতি প্রার্থী হয়েছেন, তিনিই আবার নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন এবং সাইনিং পাওয়ার ব্যবহার করে উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দিয়েছেন। অথচ আমাদের দলের জন্য অপরিহার্য কেবল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়েছি, তাই দলের ভেতরেও গণতন্ত্র চাই, স্বচ্ছতা চাই। কোনো পকেট কমিটির মাধ্যমে কর্তৃত্ববাদী কাউন্সিল মেনে নেওয়া হবে না।”
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া অভিযোগ করে বলেন, জি.কে. গউছ নিজে বাসায় ডেকে এনে কারা কাকে ভোট দেবে তা জেনে, সেসব লোককেই কমিটিতে স্থান দিয়েছেন।  তিনি আমাদের মতামত না নিয়েই সবকিছু করছেন। আমরা কয়েকজন মিলে স্বাক্ষর করে যে কমিটি জমা দিয়েছি, তা পাশ কাটিয়ে তিনি ডামি কপি তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনারকে প্রশ্ন করলে বলা হয় তিনিই (জি.কে. গউছ) সব জানেন।”
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদল নেতা কোহিনুর আলম, জেলা ছাত্রদল নেতা আব্দুল আহাদ তুষার প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেন।
এদিকে আগামীকাল (সোমবার) সকাল ১১টায় হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি