আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

সিলেট রক্তের অনুসন্ধানে আমরার ২৭তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন 

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩৭:০৭ পূর্বাহ্ন
সিলেট রক্তের অনুসন্ধানে আমরার ২৭তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন 
সিলেট, ২৬ আগস্ট : রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৭তম ব্লাড ক্যাম্পেইন রবিবার (২৩ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমা, লালাবাজার, ফুলকি ব্র্যাক স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।
মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের মানবিক এক ঝাঁক কর্মকর্তা উপস্থিতিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ফুলদি ব্র্যাক স্কুল শিক্ষক মুমিনা বেগম,শ্যামা চন্দ্র রাত্রি, ফাতেমা, লাভলী বেগম, বাবলী বেগম, আয়শা আক্তার। 
আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন, সদস্য আকরাম খান বাপ্পি, মুমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদিন, জীবন বাঁচান। দেশে অনেকেই এখনও নিজের রক্তের গ্রুপ জানেন না। প্রত্যেকের রক্তের গ্রুপ জানা থাকা জরুরি। যখন কোনো আপনজনের জরুরি সময়ে রক্তের প্রয়োজন হয়, তখন তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব।
সিলেট রক্তের অনুসন্ধানে সংগঠনটি তরুণ-তরুণীদের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা যোগ করেছেন, আপনাদের এই মানবিক সেবামূলক কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।
উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে একশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা। আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কেউ মরবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন