আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে নির্বাচনী সভা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:০৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:০৯:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে নির্বাচনী সভা
নিউ জার্সি, ২৬ আগস্ট : আসন্ন আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী সহ টিম স্মলের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের এক নির্বাচনী সভা গতকাল সোমবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাবের নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, আব্দুর রফিক, ফেরদৌস আহমেদ, আবদুল কুদ্দুস মাখন, আহসান হাবিব, মোঃ শাহরিয়ার আহমেদ,ফরহাদ সিদ্দীক, সৈয়দ শহীদ, শাহারু চৌধুরী,কাজল সরকার, আলী চৌধুরী, হেলাল হাসান, রেজাউল ইসলাম খালিদ, কুতুবউদ্দীন এমরান, সোহাগ করিম, বেলাল উদ্দীন, আনজুম জিয়া, সুব্রত চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি করতে হবে । এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সবাইকে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী তাদের বক্তব্যে টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের “বি কলাম”এ ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রবাসী বাংলাদেশি ভোটার সহ অন্যান্য কমিউনিটির ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন ।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে প্রচারাভিযান শুরু করেছে । 
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”