আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:২০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:২০:৩৮ পূর্বাহ্ন
বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত
ঢাকা, ২৬ আগস্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুর রহমানকে ২৪ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করলে ২৫ আগস্ট আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে ২৬ আগস্ট জমা দেওয়া তার জবাবকে দল সন্তোষজনক মনে করেনি।
চিঠিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনায় কঠোর শাস্তি না দিয়ে আপাতত তিন মাসের জন্য তার পদ স্থগিত রাখা হলো। একইসঙ্গে তাকে সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতি যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে সচেতন থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল