আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৩ ০১:০৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৩ ০১:০৮:২৯ পূর্বাহ্ন
নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ
ঢাকা, ২২ মে (ঢাকা পোস্ট) : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে প্রচারিত ভ্রমণ সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে।
আশঙ্কা করা হচ্ছে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সভা-সমাবেশ ও বিক্ষোভ ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। এসব কর্মসূচি আরও তীব্র হতে পারে। এ সময় মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। মনে রাখা উচিত, যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনো ধরনের বিক্ষোভ এড়িয়ে চলুন। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতার সাথে পথ চলুন।
এছাড়া স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। বলা হয়েছে, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে নজর রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স