আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে আওয়ামীলীগের  বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৩ ১১:০৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৩ ১১:০৯:০৪ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে আওয়ামীলীগের  বিক্ষোভ
মাধবপুর, (হবিগঞ্জ) ২২ মে : মাধবপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা আবু সাঈদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলমগীর হোসেন টিপু সঞ্চালনায় অন্যান্যদের মাঝে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম, যুবলীগের সভাপতি ফারুখ পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান, যুবলীগের সেক্রেটারি আবুল কাসেম, সাবেক পৌর ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সাব্বির হাসান, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এরআগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক