আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

শিশুদের কোভিড-১৯ টিকা নিয়ে দ্বিধায় মেট্রো ডেট্রয়েটের অভিভাবকরা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৫:৩৮ অপরাহ্ন
শিশুদের কোভিড-১৯ টিকা নিয়ে দ্বিধায় মেট্রো ডেট্রয়েটের অভিভাবকরা
ডেট্রয়েট, ২৯ আগস্ট : নতুন শিক্ষাবর্ষের শুরুতেই মেট্রো ডেট্রয়েটের অভিভাবকরা শিশুদের জন্য COVID-19 টিকা দেওয়া উচিত কিনা, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। কারণ, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স (AAP) এবং মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) পরস্পরবিরোধী নির্দেশিকা দিচ্ছে।
AAP গত ১৯ আগস্ট ঘোষণা করেছে, ৬ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া উচিত এবং ইচ্ছুক অভিভাবকরা বড় শিশুদেরও টিকা দিতে পারেন। অন্যদিকে, ফেডারেল নির্দেশিকা বলছে—কোনও সুস্থ শিশুদের টিকার প্রয়োজন নেই, তবে উচ্চ-ঝুঁকিপূর্ণ রোগ যেমন হাঁপানি বা স্থূলতায় আক্রান্ত শিশুদের জন্য টিকা দেওয়া যেতে পারে।
এই ভিন্ন নির্দেশিকায় অভিভাবকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ওকল্যান্ড কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা কেট গুজম্যান বলেন, “এটি বিভ্রান্তিকর। অভিভাবকদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া।”
অন্যদিকে, মিশিগান স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা আগের মতোই গর্ভবতী নারী ও ৬ মাস বা তার বেশি বয়সীদের জন্য টিকা সুপারিশ করে যাবে। তবে ফেডারেল স্বাস্থ্য দপ্তর দাবি করেছে, তাদের নীতিমালা বিজ্ঞান ও জনস্বাস্থ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে।
মেট্রো ডেট্রয়েটের অনেক অভিভাবকও বিভক্ত। ফার্ন্ডেলের মা ক্রিস্টিনা রেনকার্ট মনে করেন, টিকা সীমিত করা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু ওয়ারেনের বাসিন্দা ম্যাথিউ ওয়ালিন স্পষ্ট বলেছেন, তিনি ও তার পরিবার শুরু থেকেই টিকার বিপক্ষে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব

আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব