আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

হবিগঞ্জের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে : ড. জাহাঙ্গীর আলম 

  • আপলোড সময় : ২২-০৫-২০২৩ ১১:১৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৩ ১১:১৩:২৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে : ড. জাহাঙ্গীর আলম 
 হবিগঞ্জ, ২২ মে : সাম্প্রতিক বছরগুলোতে বন উজার, জীববৈচিত্র্য ধ্বংস, পরিবেশ বিনষ্ট কার্যক্রম বেড়ে গেছে। যেজন্য পরিবেশের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে দিনের পর দিন। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য রাখতে হবে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।
আজ ২২ মে জীববৈচিত্র্য রক্ষায় সোচ্চার  হওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও প্রচারপত্র বিলির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় "বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার"।
সকাল সাড়ে ১০ টায় বৃন্দাবন সরকারি কলেজ সংলগ্ন প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা হবিগঞ্জ ড. মো: জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি ছিলেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও লোক গবেষক অধ্যাপক জাহান আরা খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিয়াম স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, ডা: আলী আহসান চৌধুরী পিন্টু, এডভোকেট শায়লা খান, আমিনুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জের বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। শুরুতে ধারণা বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ করা হয়। এসময় পথচারী, শিক্ষক, শিক্ষার্থী অবিভাবক এর মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা - কালেঙ্গা অভয়ারণ্য, লক্ষ্মী বাউর জলার বন, পাহাড় টিলা কাটা, বন উজাড়, শিল্পবর্জ্য দূষণে জলজ জীববৈচিত্র ধ্বংস ইত্যাদি বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথি ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, হবিগঞ্জের রেমা -কালেঙ্গা অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যান জীববৈচিত্রের দিক দিয়ে দেশে অনন্য। সবার সহযোগিতায় এখানকার জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।
 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম