আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
প্রবাসী বাংলাদেশিরা লেবার ডে প্যারেডের শোভা বাড়ালেন

বর্ণিল অনুষ্ঠান ও সাংস্কৃতিক রঙে ভরল হ্যামট্রাম্যাক

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪১:২৮ অপরাহ্ন
বর্ণিল অনুষ্ঠান ও সাংস্কৃতিক রঙে ভরল হ্যামট্রাম্যাক
হ্যামট্রাম্যাক, ০১ সেপ্টেম্বর: মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে আজ সোমবার দুপুরে লেবার ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র জোসেফ ক্যাম্পাউর রাস্তায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিভিন্ন জাতি, সম্প্রদায় ও পেশার কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব সাংস্কৃতিক রঙ-রূপে প্যারেডে অংশ নেন।

১৯৮০ সাল থেকে এই ঐতিহ্যবাহী লেবার ডে প্যারেড প্রতি বছর হ্যামট্রাম্যাক শহরের মানুষের কাছে একটি প্রধান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত। এবারের প্যারেডেও প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পোষাকে অংশগ্রহণ করেন। শিশু, নারী ও পুরুষরা হাতে লাল-সবুজের পতাকা নিয়ে অংশ নেন। এছাড়াও বাংলাদেশি জনপ্রিয় বাহন রিক্সাও প্যারেডের অংশ হিসেবে শহরের রাস্তায় বর্ণ ছড়িয়েছিল।

তিনদিনব্যাপী ফেস্টিভ্যালের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য কুস্তি প্রদর্শনী, বিভিন্ন রাইড এবং শিশুদের জন্য বিনোদনমূলক কার্যক্রম। পোশাক, গহনা এবং দেশি-বিদেশি খাবারের ষ্টলগুলো দর্শনার্থীদের আকর্ষণ করেছিল। সন্ধ্যায় বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা দর্শকদের আনন্দে ভরিয়ে তুলবে।
আজ রাতেই শেষ হচ্ছে এই তিনদিনব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল, যা কেবল হ্যামট্রাম্যাকের লোকজনের জন্য নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্যও আনন্দ ও মিলনের বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন