আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

পোর্ট হিউরনে শিশু যৌন শোষণের ফাঁদে ধরা দুই ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:১৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:১৩:২৭ পূর্বাহ্ন
পোর্ট হিউরনে শিশু যৌন শোষণের ফাঁদে ধরা দুই ব্যক্তি গ্রেপ্তার
পোর্ট হিউরন, ৩ সেপ্টেম্বর : পোর্ট হিউরন পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে দেখা করার চেষ্টা করার অভিযোগে সপ্তাহান্তে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, তারা অনলাইনে “স্কিটার জিন” নামে পরিচিত এক ব্যক্তির সাথে যোগাযোগে ছিলেন। ওই ব্যক্তি কিশোরীর ভান করে অভিযুক্তদের ফাঁদে ফেলেন। পুলিশ জানায়, দুই সন্দেহভাজন পোর্ট হিউরনে নির্ধারিত স্থানে পৌঁছালে ক্যামেরা টিমসহ এক ব্যক্তির মুখোমুখি হন। তাদের একজনের কাছে একটি হ্যান্ডগান ছিল, তবে অস্ত্র বহনের বৈধ লাইসেন্স ছিল না। পরে স্কিটার জিন ও তার দল পুলিশকে খবর দিলে, তদন্তের পর দুজনকেই সেন্ট ক্লেয়ার কাউন্টি কারাগারে নেওয়া হয়।
এক বিবৃতিতে পুলিশ জানায়, স্কিটার জিন প্রায়শই অনলাইনে সম্ভাব্য ভিকটিম সেজে প্রাপ্তবয়স্কদের ফাঁসানোর চেষ্টা করেন। তবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং ঘটনার সময় পুলিশের সাথে সরাসরি কাজ করছিলেন না। তবুও তিনি পুলিশের কাছে প্রমাণ সরবরাহ করেন, যা গ্রেপ্তারে সহায়ক হয়। দুই সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
যাদের কাছে ঘটনার সম্পর্কিত তথ্য রয়েছে অথবা যারা মনে করেন তারা শিশু যৌন শোষণের শিকার হতে পারেন, তাদের পোর্ট হিউরন পুলিশ বিভাগ (810) 984-8415 অথবা মেজর ক্রাইমস ইউনিটের (810) 984-5383 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ