আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

দুর্গাপূজা উপলক্ষে ১৮ দফা নিরাপত্তা নির্দেশনা আসছে

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০২:৫৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০২:৫৯:০৮ পূর্বাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে ১৮ দফা নিরাপত্তা নির্দেশনা আসছে
ঢাকা, ৩ সেপ্টেম্বর : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলতি মাসের শেষে শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৩ সেপ্টেম্বর) বিশেষ সভা ডেকেছে। দুপুর ২টা থেকে অনলাইনে (জুমে) শুরু হওয়া সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য দেওয়া হবে ১৮ দফা নির্দেশনা। সভায় অংশ নেবেন আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি বার্তা প্রদান করবেন।
নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পূজামণ্ডপে পুলিশ, র‍্যাব, আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া ও ইভটিজিং প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে।
এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রতিমা বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামত করার নির্দেশনাও থাকবে।
শুধু দুর্গাপূজাই নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত